বিনোদন ডেস্ক
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন। লিভারজনিত জটিলতায় ভারতের Chennai–এ চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় Kaiser Hamid।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কায়সার হামিদ লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রাণপ্রিয় মেয়ে কারিনা কায়সার চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছে।”
তিনি আরও বলেন, “তার কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই দুঃসময়ে যারা পাশে ছিলেন, দোয়া ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
কারিনা কায়সারের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।