নির্বাচনে জয়ের গুজব নিয়ে ফজলুর রহমানের প্রতিক্রিয়া

নির্বাচনে জয়ের গুজব নিয়ে ফজলুর রহমানের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান নির্বাচনে জয়ের বিষয়ে ছড়ানো গুজবকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।

শনিবার (১৬ মে) গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, তার ইউনিয়নের চার থেকে পাঁচটি কেন্দ্র নিয়ে বিভিন্নভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

তিনি দাবি করেন, আবদুল হামিদের ইউনিয়নের একটি কেন্দ্রে তিনি ৩০০ ভোট পেয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১ হাজার ২০০ ভোট পেয়েছেন—এ ধরনের প্রচার সঠিক নয়।

ফজলুর রহমান আরও বলেন, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার অধিকাংশ কেন্দ্রে তিনি জয়ী হয়েছেন। তার ভাষায়, ইটনার ৫৫টি কেন্দ্র এবং অষ্টগ্রামের ৫৩টি কেন্দ্রের সবগুলোতেই তিনি বিজয়ী হয়েছেন।

তবে মিঠামইনে প্রতিদ্বন্দ্বিতা তুলনামূলকভাবে কঠিন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে মাত্র প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে তিনি জয়ী হন।

তিনি আরও বলেন, কিছু কেন্দ্র বিশেষ করে প্রভাবশালীদের এলাকায় ফলাফল ভিন্ন হয়েছে, তবে সেসব নিয়ে অতিরঞ্জিত তথ্য ছড়ানো হচ্ছে।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, তার সঙ্গে সমঝোতা থাকলে রাজনৈতিক অবস্থান ভিন্ন হতে পারত—এ ধরনের আলোচনা বাস্তবসম্মত নয়।

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )