হঠাৎ রাগ নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন শায়খ আহমাদুল্লাহ

হঠাৎ রাগ নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন শায়খ আহমাদুল্লাহ

অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে রাগ নিয়ন্ত্রণ নিয়ে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “কারো প্রতি রাগ হলে তৎক্ষণাৎ প্রকাশ না করে যতটা সম্ভব সময় নিন। রাগের প্রকাশ যত বিলম্বে হবে, রাগ তত নিয়ন্ত্রণে থাকবে। এবং এর পরিণতিও হবে তত সুন্দর।”

পোস্টের মন্তব্যঘরে তিনি আরও লেখেন, “বেশিরভাগ ক্ষেত্রে রাগ আমাদের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। রাগ যখন ঠান্ডা হয়, তখন আমরা সুস্থ মস্তিষ্কে চিন্তা করতে পারি।”

তিনি বলেন, রাগের মুহূর্তে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এতে পরে অনুশোচনায় পড়তে হতে পারে।

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )