হরমুজে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য

হরমুজে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত বহুজাতিক মিশনে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

মঙ্গলবার ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে জানানো হয়, এ মিশনে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান, এইচএমএস ড্রাগন যুদ্ধজাহাজ, ড্রোন এবং স্বয়ংক্রিয় মাইন শনাক্ত ও নিষ্ক্রিয়করণ ব্যবস্থা মোতায়েন করা হবে।

এ ছাড়া মাইন শনাক্তকারী ড্রোন ও ড্রোন প্রতিরোধী প্রযুক্তির জন্য অতিরিক্ত ১১ কোটি ৫০ লাখ পাউন্ড তহবিল বরাদ্দ দেওয়ার কথাও জানিয়েছে লন্ডন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা।

৪০টির বেশি দেশের প্রতিরক্ষামন্ত্রী ও কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এক ভার্চুয়াল বৈঠকে এ ঘোষণা দেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তিনি বলেন, পরিস্থিতি অনুকূলে এলে মিশনটি কার্যকর করা হবে।
ব্রিটিশ সরকারের তথ্যমতে, বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান প্রতিরক্ষামূলক অভিযানে এক হাজারের বেশি ব্রিটিশ সেনাসদস্য মোতায়েন রয়েছে।

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )