টেলিভিশন এডিটরস কাউন্সিলকে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা

টেলিভিশন এডিটরস কাউন্সিলকে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
নবগঠিত টেলিভিশন এডিটরস কাউন্সিলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আশা প্রকাশ করে বলেছেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও স্বকীয়তা রক্ষার পাশাপাশি সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে এই কাউন্সিল কার্যকর ভূমিকা রাখবে।

এক বিবৃতিতে তিনি বলেন, অপতথ্য প্রতিরোধে মূলধারার সংবাদমাধ্যম হিসেবে টেলিভিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার নিশ্চিত করা গেলে জাতি বিভ্রান্তি ও অপতথ্যের ভয়াবহতা থেকে রক্ষা পাবে।

গাজী আতাউর রহমান আরও বলেন, জাতির এই প্রত্যাশা পূরণে টেলিভিশন এডিটরস কাউন্সিলের নেতৃত্ব দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদী।

বিবৃতিটি পাঠান ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )